আমার সম্পর্কে

সর্বপ্রথম জানাতে চাই...
ফেসবুক এর কোন পোস্ট কিংবা এজাতীয় কোন কিছু দেখে ব্যাক্তিত্য নির্ণয় করবেন না..!
কিছু পোস্ট হয়ত বা কিছু লাইক/কমেন্ট পেয়ে Dopamine অপচয় করার কারণও হতে পারে..!

সাধারন মানুষ। নিজেকে নিয়ে বলার মত অসাধারন কিছু নেই..!

★ ধর্ম দিয়ে কাউকে বিচার করি না। সবার আগে, আমার পরিচয় আমি একজন মানুষ।
★ আমি কখনো খেয়ালী, কখনো ভীষন্ন, কখনো দুরন্ত, কখনো শান্ত, কখনো স্বপ্ন বা বিলাসী।
★ কারো জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে। সব সময় নিজের সর্বোচ্চটা দিয়ে অন্যের ভালো করতে চাই, সেখানে নিজের ক্ষতি হলেও আফসোস নেই।
★ সাহিত্যমনা মানুষ ভালো লাগে। যার থেকে অনেক কিছু জানা যায়, আলোচনা, সমালোচনা করা যায়।
★ ভালো লাগে বই পড়তে তবে, কোন বই পুরা পড়ার সময় পাই না...!
★ বয়স বাড়ছে দিন দিন, তবে এখনোও নিজেকে বাচ্ছা মনে হয়। হাঁসি-খুশি থাকার চেষ্টা করি সবসময়।
★ পরিচিতদের সরি -থ্যাংক উ বলি না।
★ শত চিন্তা মাথায় নিয়েও বিন্দাস ঘুরে বেড়াই!
★ আকাশ-বাতাস-চন্দ্র-তারাসব কিছুর উপরেই কেমন জানি একটা অভিমান কাজ করে।
★ অবহেলা একদম সহ্য করতে পারিনা...
★ খাইখাই স্বভাবের মানুষ। খালি খিদা লাগে!
★ ভিড়ের মধ্যে কম যাই। কারন বেশি মানুষের ভেতরে গেলে নিজেকে দেখা যায়না...ভয়ও পাই, তয় কইতে পারি না।
★ মিথ্যা বলার চেষ্টা মোটেও করিনা। কেউ বল্লে তাকেও পচ্ছন্দ করি না।
★ মানুষের সাথে সহজে মিশি। তাই বলে'মূলা সবজী'না। যে এক্কেবারে সস্তা...!
★ জ্ঞানীদের ভাল লাগে, তাদের থাপ্পড়-চড়েও জ্ঞান থাকে।
★ স্বার্থপর টাইপের লোক। যা করি তা নিজের ভালো লাগার জন্যই করি...!
★ আমি সেলিব্রেটি না কিন্তু একজন "অসাধারন মায়ের সাধারন সন্তান"।
★ আমি মহাপুরুষ না কিন্তু মহাপুরুষের রঙে সাদাকালো অবয়বে কাপুরুষ।
★ আমি নির্বিকার কিন্তু অমানুষ না।
★ রাগ করলে আমি পাশে থাকবো কিন্তু অকারনে রাগ করলে I DON'T CARE।
★ আত্মা হত্যা তো সেই কবেই করেছি, আত্মহত্যাটা কেবল করা হয়নি এখনও!
★ আমি সরল কিন্তু সহজ নই!
★ আমি কাউকে অতোটা বিশ্বাস করিনা যে তাকে দিয়ে আমার লুঙ্গী গিট দেওয়াবো।
★ হাসার জন্য বিশেষ কোনও কারন লাগে না । "বেঁচে আছি"' এটা ভেবেই যখন তখন একগাল হেসে ফেলা যায়..!
★ চাহিদা খুব কম।
স্বপ্ন দেখতে ভালবাসি, চেষ্টা করি নতুন করে বাঁচতে শেখার।
★ কাউকে আঘাত করা আমার পছন্দ নয়। তবে যদি কাউকে আঘাত করতেই হয়, এমনভাবে করবো যাতে সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা এবং সাহস, দুটোই হারিয়ে ফেলে!
★ পরিশেষে বলা যায়, "আমি একটা আমরা গাছের (কাঠের) ঢেঁকি।"
★ কখন কি বলতে হয় বুঝি না...!
★মানুষের নাম ভুলে যাই...!
★ফর্মালিটি কম
★স্টাইল সচেতন (But Want To Be Different)

অপছন্দ: দামী জামা-কাপড় পড়ে সঙ সাজা (যদিও সামর্থ নাই)
ভ্রমন মানে: টাকা ছাড়া ঘর থেকে বের হয়ে একা হারিয়ে যাওয়া।
স্বপ্ন: একটা স্বচ্ছল জীবন..!
সবচেয়ে বেশি ভালোবাসি ""মা""কে♡♡
জীবনে চাই: মাকে আনন্দে রাখতে✩★
আর মায়ের সেই লক্ষী ছোট ছেলে হয়ে থাকতে।

At Last
★★ ★I AM ✩✩✩

আমার কিছু কথা আমার Friends দের জেনে নেওয়া ভাল তাই জানাচ্ছিঃ

১.আমি আমার খুব ভাল facebook friend আর পরিবার-পরিজন ছাড়া আমার personal phone number কারো সাথে share করি না। তাই number চেয়ে নিজেকে গর্দভ প্রমাণ করবেন না।
২.আমি facebook অবসর কাটানোর জন্য ব্যবহার করি; প্রেম করার জন্য নয় তাই অযথা আমার বিয়ে হয়েছে কিনা, কোন এলাকায় থাকি ? Girlfriend আছে কিনা ? এ ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না। অন্যথায় চিরজীবনের জন্য block হবেন।
৩.অশ্লীল বা বাজে comment করা মাত্র block হবেন।

««★★আমার ধারনা★★»»
√ আমার মাঝেমধ্যে মনে হয়, সম্ভবত কুকুরগুলোও নিজেদের মধ্যে বলাবলি করে, "মানুষগুলো এতো ঘেউঘেউ করে কেন???"

√ সিওর থাকেন, দুনিয়ার সব জায়গায়তেই খারাপ মানুষ আছে! মসজিদেও সবাই ইবাদত করতে যায় না, কিছু লোক জুতা চুরি করতেও যায়!
√ শুধু মাত্র অন্যের ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করে দিলে পৃথিবীর ৯০ ভাগ মানুষের সুখী হওয়া নিশ্চিত হতো!
√ হাত-পা না থাকলেও সে মানুষ,
কিন্তু ব্যক্তিত্ব না থাকলে সে মানুষ নয়!



[[ কষ্ট করে প্যাঁচাল পড়লেনধন্যবাদ-হ্যাপি ফেসবুকিং ]]